প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য  স্থগিত

Sep 7, 2026 - 18:59
Sep 7, 2026 - 18:59
 0  8
প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য  স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন  নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজার শিক্ষককে বিভিন্ন বিদ্যালয়ে পদায়নের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যে ১৪ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাদের পদায়নের জন্য অনির্দিষ্টকালের জন্য শিক্ষক বদলি স্থগিত করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আপাতত বদলির আবেদন বা নিয়মিত বদলি কার্যক্রমের আওতায় আসতে পারবেন না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন নিয়োগ প্রাপ্ত  শিক্ষকদের পদায়ন সম্পন্ন করার পর শিক্ষক বদলি কার্যক্রম নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

 প্রসঙ্গত , ১৪ হাজার শিক্ষককে পদায়নের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসংকট মোকাবিলা এবং শিক্ষাকার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।